ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২৩:৩২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ফেসবুকে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর ‘আত্মহত্যার’ স্ট্যাটাস 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি একই কলেজের আরেক ছাত্রলীগ নেত্রীকে অভিযুক্ত করেন।

শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি। অভিযুক্ত নেত্রী ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম।

মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে সুস্মিতা লিখেন, ‘আমার মৃত্যুর জন্য ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান খানম দায়ী।’ তবে কিছুক্ষণ পর সুস্মিতা স্ট্যাটাসটি ডিলিট করে দেন।


এ বিষয়ে অভিযুক্ত নুরজাহান খানম বলেন, তার সঙ্গে আমার তেমন কোনো ঝামেলা হয়নি। এমন স্ট্যাটাসের কথা শুনে আমি অবাক হলাম। কেন তিনি এমন স্ট্যাটাস দিলেন, আমি জানি না।’

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, স্ট্যাটাসটি কিছুক্ষণ পরেই ডিলিট করে দিয়েছে। ওদের মাঝে কী ঝামেলা হয়েছে, জানা নেই। ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।